Refund policy

Nuskha lifestyle থেকে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের কাস্টমারদের সর্বোচ্চ সঠিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি নিচে দেওয়া হলো:

  • রিটার্ন বা এক্সচেঞ্জের সময়সীমা: পণ্য ডেলিভারি পাওয়ার পর কোনো সমস্যা থাকলে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে আমাদের পেইজে বা কাস্টমার কেয়ারে জানাতে হবে। ৩ দিন পার হয়ে গেলে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
  • পণ্যের অবস্থা: পণ্যটি অবশ্যই একদম অব্যবহৃত (Unused) এবং অক্ষত থাকতে হবে। পণ্যের মূল প্যাকেজিং, বক্স, ট্যাগ বা সিল কোনোভাবেই খোলা বা ছেঁড়া যাবে না।
  • বিশেষ পণ্য: কসমেটিকস, পারফিউম বা জুয়েলারির মতো পণ্যের ক্ষেত্রে হাইজিন বা স্বাস্থ্য সুরক্ষার কারণে একবার সিল বা প্যাকেজিং খোলা হলে কোনো অবস্থাতেই তা রিটার্ন বা চেঞ্জ করা যাবে না।
  • রিটার্ন শিপিং চার্জ: পণ্যে যদি কোনো ত্রুটি না থাকে এবং কাস্টমার কেবল নিজের পছন্দ পরিবর্তন বা অন্য কোনো ব্যক্তিগত কারণে পণ্য ফেরত বা এক্সচেঞ্জ করতে চান, তবে আসা-যাওয়ার সম্পূর্ণ ডেলিভারি চার্জ কাস্টমারকে বহন করতে হবে। পণ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি বা ভুল পণ্য ডেলিভারি হলে রিটার্ন চার্জ আমরা বহন করব।
  • রিফান্ড পলিসি: পণ্য রিটার্ন আসার পর আমাদের টিম তা যাচাই করবে। রিফান্ড অনুমোদিত হলে কাস্টমারকে ক্যাশ রিফান্ডের পরিবর্তে সমমূল্যের অন্য পণ্য (Exchange) অথবা স্টোর ক্রেডিট/ডিসকাউন্ট ভাউচার দেওয়া হবে, যা দিয়ে পরবর্তীতে কেনাকাটা করা যাবে। বিশেষ ক্ষেত্রে ক্যাশ রিফান্ড করা হলে প্রসেসিংয়ের জন্য ৭-১০ কার্যদিবস সময় লাগতে পারে।